সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৪ দল এমপিদের প্রচারে নিষেধাজ্ঞ আইন বাতিল চায়

১৪ দল এমপিদের প্রচারে নিষেধাজ্ঞ আইন বাতিল চায়

অনলাইন ডেস্ক :: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারে অংশ নিতে নির্বাচনের আইনের বাধাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছে ১৪ দল। দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এই আইনের বাতিলও চাওয়া হয়েছে শনিবারের (১১ জানুয়ারি) ১৪ দলীয় জোটের সভা থেকে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, সংসদ সদস্যরা সিটি নির্বাচনে প্রচার চালাতে পারবেন না এটা অত্যন্ত দুঃখজনক।

একজন কাউন্সিলর প্রার্থী যিনি সংসদ নির্বাচনের সময় এমপির পক্ষে কাজ করেছেন এখন সেই এমপি তার নির্বাচনে রিটার্ন দিতে পারবে না, এটা দুঃখজনক। এটা নাগরিক অধিকার খর্ব করার জন্য করা হয়েছে। সাবেক এমপিরা প্রচার চালাতে পারলে বর্তমান এমপিরা পারবে না- এটা কোনো কথা হল না। এটা লেভেল প্লেয়িং ফিল্ড হল কীভাবে? এই আইন বাতিল করার বিবেচনা করা উচিত। এটা স্থানীয় নির্বাচন হলেও এই নির্বাচনকে অরাজনৈতিক নির্বাচন বলার সুযোগ নেই। স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদী শক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমরা ঘরে বসে থাকতে পারি না। ১৪ দল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কয়েকটি জায়গায় জনসভা করবে।

১৪ দল মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এমপিরা প্রচারে যেতে পারবে না। নির্বাচন কমিশন এটা বলায় আমরা দুঃখ পেয়েছি। আমরা মনে করি, সংসদে এই আইনটি পরিবর্তন করা দরকার। বিএনপির নেতারা টপ টু বটম নির্বাচনের প্রচারে নামতে পারবে, আমরা পারব না। এটা দুঃখজনক। তারপরও যেহেতু নির্বাচন কমিশনের আইন আছে আমরা সেটা মেনেই চলছি।

এই নির্বাচন হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির লড়াই। এই নির্বাচন আওয়ামী লীগ ও ১৪ দলের জন্য একটি চ্যালেঞ্জ। বাঙালি জাতি স্বাধীনতার পরাজিত শক্তির সঙ্গে আপস করতে পারে না। এই নির্বাচনে বিজয়ের জন্য আমাদের মানুষের বাড়ি বাড়ি, ঘরে ঘরে যেতে হবে, ভোট চাইতে হবে। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের জন্য তাদেরকে নির্বাচিত করতে হবে।

এসময় এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু আরও বলেন, বিএনপি পরাজয় ধরে নিয়েই নির্বাচন করছে। তারা ভোটগ্রহণ চলাকালে নির্বাচন বর্জন করে। তাই তারা আগে থেকেই ফিল্ড তৈরি করে রাখার জন্য, প্রস্তুতি রাখার জন্য এই সব কথা বলছে।

তিনি বলেন, আমাদের ১৪ দলের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক ও দক্ষিণের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করতে হবে। ১৪ দলের এই বিশেষ সভা থেকে এই দুই প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯