শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন জিয়াউর রহমান: মতিয়া চৌধুরী
ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ ওয়াজির আলী হাউস্কুল অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
৭৫-এর হত্যাকাণ্ডের পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সংবিধান শেষ করে বিএনপি গঠন করেছিল পাকিস্তানের এজেন্ট হিসেবে। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কার্পণ্য করেননি।
মতিয়া চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাদ থেকে হিমালয়ের চুঁড়ায় পৌঁছে দিয়েছেন তার বলিষ্ঠ নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু নিরাপদই থাকবে না, উন্নয়নের মহাসড়কে চলবে। অনেক চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের নাম ইতিহাস ও দেশ থেকে চিরতরে মুছে ফেলার। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে দলের জেলা সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুননাহার চাঁপা, দলে জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ৩ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।