মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: ভোলার বোরহানউদ্দিনে ট্রলির ধাক্কায় সাদিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাইপত্তন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হামিদ আলী ফারাজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও বোরহানউদ্দিন হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার টবগী মুলাইপত্তন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হামিদ আলী ফরাজি বাড়ির সামনে একটি ট্রলি তিন বছরের শিশু সাদিয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে।
পরে আশঙ্কাজনক অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোবাশ্বের হাসান লিমন দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু সাদিয়া বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কামালের মেয়ে।