শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আনোয়ার গ্যালভানাইজিংয়ে আড়াই গুণ অনুমোদিত মূলধন বাড়ছে

আনোয়ার গ্যালভানাইজিংয়ে আড়াই গুণ অনুমোদিত মূলধন বাড়ছে

অনলাইন বার্তা পরিবেশক :: আনোয়ার গ্যালভানাইজিং তাদের অনুমোদিত মূলধন বাড়িয়ে আড়াই গুণ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের অনুমোদিত মূলধন ছিল ২০ কোটি টাকা। বার্ষিক সাধারণ সভাতে (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে এই মূলধন ৩০ কোটি টাকা বাড়িয়ে ৫০ কোটি টাকা বাড়ানো হবে।

বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধনের মধ্যে পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ১৪ কোটি ৫২ লাখ টাকা এবং শেয়ার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার। কোম্পানিটির শেয়ার সংখ্যা কম হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশের আগ্রহ রয়েছে। যার কারণে শেয়ারের দামও চড়া। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম বর্তমানে ৭১ টাকা।
প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চড়া হলেও লভ্যাংশের হার খুব একটা ভালো না। তবে নিয়মিত ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে কোম্পানিটির বর্তমান অবস্থান ‘এ’ গ্রুপে।

সর্বশেষ গত বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালেও প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে ২০১৭ সালে লভ্যাংশ হিসেবে ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা।

১৯৯৬ সালে আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৩৫ দশমিক ৩২ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের কাছে, ৪৫ দশমিক ৭৮ শতাংশ বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ১৮ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯