মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ইরাকি সংসদে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস

ইরাকি সংসদে মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস

অনলাইন রিপোর্টর :: ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিল সেদেশের সংসদে পাস হয়েছে। মার্কিন বিমান হামলায় শুক্রবার ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি’র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিস শহীদ হওয়ার দুদিন পরেই এ বিল পাস করা হলো।
বিলটির প্রতি সমর্থন জানিয়েছে ১৭০ জন সংসদ সদস্য। বিলটি পাসের জন্য ১৫০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল।

ইরাকি জনগণ ও রাজনৈতিক নেতাদের আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আদিল আব্দুল মাহদি। জরুরি বৈঠকে পার্লামেন্ট সদস্যরা বিলটি পাস করিয়ে নিয়েছেন।
সংসদের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, “দায়েশ বা আইএস-কে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্রবাহিনী আছে।”

ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া দেশটির প্রতিটি নাগরিকের দাবি বলে কয়েক জন রাজনৈতিক নেতা মন্তব্য করেছেন। এখনো ইরাকে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে। নিরাপত্তা চুক্তি অনুযায়ী তাদের পরামর্শমূলক কাজে জড়িত থাকার কথা থাকলেও খোদ ইরাকি বাহিনীর ওপর হামলা চালোচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯