বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
মানিকগঞ্জে বাস চাপায় নিহত-২

মানিকগঞ্জে বাস চাপায় নিহত-২

অনলাইন রিপোর্টর :: ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি বগাধর এলাকায় বাসের চাপায় এক রিক্সা চালক ও যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধরা গ্রামের রশিদ মোল্লার ছেলে রিকশা চালক আইজুদ্দিন (৪০) এবং রিকশার যাত্রী শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৮)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশা চালক ও রিকশার যাত্রী মারা যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এই ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯