মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৪ নাবিক উদ্ধার, মোংলায় কার্গো ডুবি

১৪ নাবিক উদ্ধার, মোংলায় কার্গো ডুবি

বাগেরহাট নিজস্ব প্রতিনিধি :: মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় নিউ পারভীন-২ নামক সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনার পর ওই কার্গো জাহাজের ১৪ জন নাবিককে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা নিরাপদে উদ্ধার করেছে। পরে তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় বন্দরের চ্যানেল নিরাপদ রয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

তিনি কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে দুবলারচর ক্যাম্পে আনা হয়।

উদ্ধারকৃত নাবিকরা হলেন জামাল হোসেন, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ,উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায়।
এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভীন-২’ নামে এই কার্গো জাহাজ মংলা বন্দরের দিকে আসছিল। মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে কার্গো জাহাজটি ডুবে গেলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯