শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আসছে বাঁধ নির্মাণে সাড়ে ১০ হাজার কোটি টাকা: জাহিদ ফারুক

আসছে বাঁধ নির্মাণে সাড়ে ১০ হাজার কোটি টাকা: জাহিদ ফারুক

 

অনলাইন রিপোর্টর :: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় ৪ হাজার ৪৫১ কিলোমিটার বাঁধ নির্মাণে প্রায় ১০ হাজার ৫৪৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে মন্ত্রণালয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলার বাঁধ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ড্রেজিং প্রকল্প চলমান রয়েছে। এর বাইরে সারাদেশে অভিযান চালিয়ে আমরা প্রায় সাড়ে ৫ হাজার স্থাপনা উচ্ছেদসহ ৫৬৬ একর জমি উদ্ধার করেছি।

এছাড়া পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট ও পিরোজপুরের জন্য চলমান পৃথক প্রকল্পের আওতায় এরই মধ্যে আমরা ১৯০ কিলোমিটারের বেশি বাঁধ নির্মাণে সক্ষম হয়েছি।’

বাঁধ পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজস্ব) মাহমুদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯