রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুজিববর্ষে ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চায়: ভারত

মুজিববর্ষে ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চায়: ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চায়। আর সেই ম্যাচটি দিয়ে তারা বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের অভিষেক ঘটাতে আগ্রহী।

বিসিবি সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই দুটির ম্যাচের একটি আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে বিসিসিআই। গুজরাটের মোরাতায় সদ্য নির্মিত সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের ইচ্ছে প্রকাশ করে ইতিমধ্যে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে বিসিসিআই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, একটি ম্যাচ আয়োজনে বিসিসিআই ইতোমধ্যে একটি প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তবে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি তারা। তারা জানিয়েছে গুজরাটের ওই স্টেডিয়ামটি প্রস্তুত হলে তারা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে একটি ম্যাচ আয়োজন করতে চায়। তাই এখন পর্যন্ত বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯