সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নিজস্ব অনলাইন বার্তা পরিবেশক :: কর্তব্যে অবহেলা করিনি বলে কেঁদে বললেন, মেয়র খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে কাঁদলেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে কঠিন সময় পার করছেন। শেখ হাসিনা অভিভাবক। তিনি যা ভালো মনে করবেন তাই করবেন। এ সময় আবেগাপ্লুত হয়ে কান্না করেন সাঈদ খোকন।
তিনি বলেন, আল্লাহকে হাজির-নাজির করে বলি, এই শহরের মানুষের জন্য আমি কখনও কর্তব্যে অবহেলা করিনি।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবেগাল্পুত হয়ে পড়েছে। এ সময় কেঁদে উঠেন এবং সবার দোয়া চান।
খোকন বলেন, এই কঠিন সময়ে ঢাকাবাসী, দেশবাসী যদি আমার পাশে দাঁড়ায়, আমি আগামী ৫ বছর আপনাদের পাশে থাকব।
বাকি কাজ শেষ করতে পারার জন্য দোয়া চেয়ে খোকন বলেন, আপনাদের সুখে-দুখে যেভাবে ছিলাম সেভাবেই যাতে আপনাদের পাশে থাকতে পারি। অনেক কাজ করেছি, কিছুটা কাজ বাকি আছে সেই কাজগুলো যেন শেষ করে যেতে পারি দেশবাসীর কাছে আমি এই দোয়া চাই।’
এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়।
আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত ফরম আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম বিক্রির শেষ দিন, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্বাচিত করা হবে।
আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা