বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
বিএনপি তথ্যসন্ত্রাস করছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে : তথ্যমন্ত্রী

বিএনপি তথ্যসন্ত্রাস করছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে : তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টর :: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে।
বুধবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে। কারণ বেগম খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যাথা, কোমরের ব্যাথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের গতকালকের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করবো।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছবে।

এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯