শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৩ কোম্পানির পণ্য বিক্রি নিষিদ্ধ

১৩ কোম্পানির পণ্য বিক্রি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :: পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ১৩ কোম্পানির পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ নিষিদ্ধ এবং লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ওইসব কোম্পানি এসব পণ্যের কোনও বিজ্ঞাপনও প্রচার করতে পারবে না।
বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী সাজ্জাদুল বারীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তি থেকে সোমবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার হতে বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের এসব পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লাইসেন্স বাতিল করা ১৩ কোম্পানির মধ্যে রয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. এর ঘি ফার্ম ফ্রেশ, শক্তি এডিবল প্রা. লি. এর ফর্টিফাইড সয়াবিন অয়েল শক্তি, কিচেনা এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন অয়েল সেফ, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির আয়োডিনযুক্ত লবন উট, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ নজরুল, জে কে ফুড প্রোডা. এর লাচ্ছা সেমাই মদিনা, মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লি. এর স্কিন ক্রিম মডার্ন, জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম এর জিএম, নিউ চট্টলা (প্রা.) লি. এর ঘি এরাবিয়ান স্পেশাল, রেভেন ফুড কোম্পানি লিমিটেডের লাচ্ছা সেমাই রেভেন, খাজানা মিঠাই লি. এর লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর খাজানা, প্রমি এগ্রো ফুড লি. এর হলুদের গুড়া প্রমি, ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যাল লি. এর আয়োডিন যুক্ত লবণ ইফাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯