মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশাল নগরীর কাউনিয়া কাভার্ডভ্যানের চাপায় নিহত রেশমা

বরিশাল নগরীর কাউনিয়া কাভার্ডভ্যানের চাপায় নিহত রেশমা

নিজস্ব প্রতিনিধি :: বরিশাল নগরের কাউনিয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় রেশমা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কাউনিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রেশমা বেগম বরিশাল নগরে কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর শ্রমিক ছিলেন। কর্মের কারণে সে তার স্বামী মাহবুব হোসেনের সাথে দীর্ঘ বছর ধরে বরিশাল নগরের কাউনিয়া এলাকার মিরা বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, কাভার্ড ভ্যানটিকে এর হেলপার চালনা করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কাজ করছিলো। ওই সময় কাভার্ড ভ্যানের চাপায় রেশমা বেগম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ঘটনার পরপরই হেলপার সাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সে বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন আঃকুদ্দুস মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এএসআই আজিম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপারসহ কাভার্ডভ্যানটিকে আটক করে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯