সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
পূর্ব গুয়াতেমালায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির দমকলকর্মীরা জানিয়েছে, বাসটি পুলম্যান থেকে সান্তা এলেনা শহরে যাওয়ার পথে গুয়াতেমালার আটলান্টিক উপকূলের গুয়ালান শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাণহানির এ ঘটনায় টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন গুয়াতেমালার রাষ্ট্রপতি আলেজান্দ্রো গিয়ামত্তেই।