বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ফের স্বর্ণের দাম বৃদ্ধি

ফের স্বর্ণের দাম বৃদ্ধি

অনলাইন রিপোর্টর :: আরও এক দফা বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দর। এ যাত্রায়ও ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে এখাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
দর বৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫৯ হাজার ১৯৫ টাকা। এত দিনের দর ছিল ৫৮ হাজার ২৮ টাকা। বৃহস্পতিবার থেকেই বাজারে নতুন দর কার্যকর হচ্ছে।

এবার দর বৃদ্ধির পেছনে টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানকে দায়ী করা হয়েছে।
বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রার দর বৃদ্ধি পাওয়ায় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দর বেড়েছে। এ কারণে দর সমন্বয়ে বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নির্বাহী কমিটি।

নুতন দরে ২১ ক্যারেট মানের ভরি প্রতি দর দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। এত দিনের দর ছিল ৫৫ হাজার ৬৯৬। ১৮ ক্যারেটের ভরিপ্রতি দর এখন ৫১ হাজার ৮৪৬ টাকা। রুপার দর ৯৩৩ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯