শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ছাত্রলীগের সাবেক নেতা ছিনতাইয়ের টাকাসহ গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক নেতা ছিনতাইয়ের টাকাসহ গ্রেপ্তার

অনলাইন রিপোর্টর :: ছিনতাইয়ের টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে।

১৭ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ।

পুলিশ জানিয়েছে, বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই, বেআইনি অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্নোগ্রাফির চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র জানান, সাদিককে ঢাকা থেকে গ্রেপ্তারের পর বুধবার সাত দিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সাদিক প্রায় তিন সপ্তাহ ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই চক্রের ‘মাস্টার মাইন্ড’ সাদিকের দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর থেকে সাদিক পলাতক ছিল। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়। দুই জনপ্রতিনিধিসহ কয়েকজনকে নারীদের সঙ্গে অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯