সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
তিন শতাধিক ছেলের সঙ্গে মেয়ে পরিচয় দিয়ে যৌন সম্পর্ক!

তিন শতাধিক ছেলের সঙ্গে মেয়ে পরিচয় দিয়ে যৌন সম্পর্ক!

বার্তা পরিবেশক, অনলাইন:: তিন শতাধিক ছেলেকে বলপূর্বক যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করার দায়ে ২৬ বছরের এক যুবককে অভিযুক্ত করেছে নরওয়ের পুলিশ। কর্তৃপক্ষ বলছে, স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটির ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি।

স্থানীয় সংবাদমাধ্যমে ওই অভিযুক্ত যুবককে ফুটবল রেফারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে, বিভিন্ন ইন্টারনেট ফোরামও স্ন্যাপচ্যাট নামের ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে এই টিনেজারদের টার্গেট করা হতো। নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দিতেন অভিযুক্ত যুবক। নিজের নগ্ন ছবি দেওয়ার কথা দিয়ে ছেলেদের কাছ থেকে নিতেন হস্তমৈথুনের ভিডিও।

জানা গেছে, একবার ভিডিও পেয়ে গেলে তা দিয়ে ব্ল্যাকমেল করা হতো ভিকটিমদের। শুধু তাই নয়, বাধ্য করা হতো নতুন নতুন ভিডিও পাঠাতে।

খবরে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ১৩ থেকে ১৬ বছরের তিন শতাধিক ছেলেকে এভাবে নির্যাতন করে এসেছেন অভিযুক্ত। আর এই নির্যাতনের তালিকায় নরওয়ে ছাড়াও ডেনমার্ক ও সুইডেনের টিনেজাররাও রয়েছেন।

এ ব্যাপারে সরকারি আইনজীবী গুরো হ্যানসন বুল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘নরওয়ের ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি। আমরা এই ঘটনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছি।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কম্পিউটার থেকে ১৬ হাজারের বেশি এমন ভিডিও পেয়েছে তারা। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার মতো অবস্থা। তারা আরো জানায়, ২০১৬ সাল থেকে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক এ ঘটনা ‘স্বীকার করে নিয়েছেন’ বলে নরওয়ের এনআরকে টিভি চ্যানেলকে জানিয়েছেন তার আইনজীবী গানহিল্ড লায়রাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯