মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে
বয়স্করা ক্ষমতা আঁকড়ে থাকা বিশ্বব্যাপী মূল সমস্যা :: ওবামা

বয়স্করা ক্ষমতা আঁকড়ে থাকা বিশ্বব্যাপী মূল সমস্যা :: ওবামা

অনলাইন রিপোর্টর :: ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্ক মানুষরা বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলেন, ‘বিশ্বের দিকে যদি তাকান, তাহলে দেখবেন, সাধারণভাবে বুড়োরা, বিশেষ করে বুড়ো পুরুষরা তারা ক্ষমতা ছাড়তে চান না। তারা নতুনদের জন্য পথ ছাড়তে রাজি নন। আর এ জন্যই সমস্যা তৈরি হচ্ছে। তারা সমস্যা তৈরি করছেন।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিৎ যে, তারা কাজ করার জন্য ক্ষমতায় আছেন। আজীবন ক্ষমতায় থাকার জন্য নয় কিংবা নিজের ক্ষমতা জাহির করার জন্য নয়।’
সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করছেন।

নারীদের প্রশংসা করে ওবামা বলেনে, ‘নারীরা নিখুঁত নন ঠিকই, তবে তারা পুরুষের চেয়ে সৎ। পৃথিবীর সব দেশে যদি পুরুষের বদলে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে মানুষের জীবনমান উন্নত হতো।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, কেবল দুই বছরের জন্য যদি বিশ্বের প্রতিটি দেশে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে আমরা পুরো বিশ্বকেই পরিবর্তন দেখতে পারতাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯