শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: গাজীপুরে লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন দগ্ধ হয়ে মারা গেছেন।
আজ রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। কারখানাটি সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় অবস্থিত।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ অনুসন্ধান ২৪ ফোরকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে ১০ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।