মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ঢাকা ডেস্ক :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইটের ওঠানামা। আজ ১১ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিমানবাহিনীর মহড়া চলায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে।
গতকাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল আহসান।
তিনি জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আয়োজনের জন্য বুধবার দুই ঘণ্টা মহড়া চালাবে বিমানবাহিনী। সে জন্য সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ থাকবে।