বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে মা-শিশুর প্রাণ গেল বাসের প্রতিযোগিতায়

নারায়ণগঞ্জে মা-শিশুর প্রাণ গেল বাসের প্রতিযোগিতায়

বার্তা পরিবেশক অনলাইন :: নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা শিমূলতলী এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন মানসুরা (৪০) ও তার ৪ বছর বয়সী শিশু সন্তান আসিফ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (৪০) ও তার কোলে থাকা ছেলে আসিফ (৪)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোজাফফর জানান, বাস থেকে নামার জন্য ছেলেকে কোলে নিয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন মানসুরা। এ সময় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করলে তাল সামলাতে না পেরে পড়ে যান মানসুরা। যে বাসের যাত্রী ছিলেন ওই মা ও শিশু, তারা সেই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯