সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা

অনলাইন রিপোর্টর :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যাত্রীবাহী বাসে (ক্যাম্পাসগামী ৩ নম্বর) শ্লীলতাহানির চেষ্টা করেছেন এক যাত্রী।

আজ রোববার সকালে ক্যাম্পাসের এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ওই যাত্রীকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।
অভিযুক্ত যাত্রীর নাম মো. মানিক মিয়া। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার মন্দাকিনী এলাকায়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী দৈনিক অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, এক বান্ধবীসহ আমি মুরাদপুর থেকে বাসে উঠেছিলাম। ওই যাত্রী আমার পেছনে বসে ছিলেন। তিনি বেশ কয়েকবার আমার গায়ে হাত দেন। প্রথমে ভেবেছিলাম ভুলবশত এমন হয়েছে। কিন্তু পরে দেখলাম, তিনি ইচ্ছা করে গায়ে হাত দিয়েছেন। এরপর আরও কয়েকজন শিক্ষার্থী মিলে ওই যাত্রীকে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে আসি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান দৈনিক অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, যাত্রী মানিক মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ওই ছাত্রীর লিখিত অভিযোগ থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে লিখিত অভিযোগ এখনো পাননি বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম। তিনি বলেন, এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে ওই ছাত্রী মামলা করেননি। আর লিখিত অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যাত্রীবাহী বাসে শ্লীলতাহানির চেষ্টা করেন চালকের দুই সহকারী। ঘটনার তিন দিন পর ওই বাসের চালক ও তাঁর দুই সহকারীকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯