রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আর্টিস্ট এক কোটি টাকার কলা খেয়ে ফেললেন

আর্টিস্ট এক কোটি টাকার কলা খেয়ে ফেললেন

বার্তা পরিবেশক অনলাইন :: এক কোটি টাকা মূল্যের কলা খেয়ে ফেলা অভিনয় শিল্পী ডেভিট ডাটুনা।
‘কমেডিয়ান’ নামে আর্ট বাসেল মিয়ামিতে প্রদর্শিত প্রচ্ছদে টেপ দিয়ে লাগানো কলা বিশ্ব জুরে আলোচনার ঝড় তৈরি করে যা বিক্রি হয় এক কোটি টাকা মূল্যে। ইতালির শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলানের এই শিল্প কর্মটি একেবারে গিলে খেলেন অপর এক শিল্পী (আর্টিস্ট)। বিবিসি জানায়, অপর এক শিল্পী প্রদর্শনের জন্য রাখা কমেডিয়ান দেখতে এসে কলাটি খেয়ে ফেলেছেন।
চলতি সপ্তাহে ‘কমেডিয়ান’-এর লিমিটেড এডিশনগুলো কিনে নিয়ে যায় বেশ কয়েকজন। কিন্তু এরই মধ্যে অভিনয় শিল্পী ডেভিট ডাটুনা শনিবার প্রদর্শনীর জন্য রাখা শিল্পকর্ম ‘কমেডিয়ান’ থেকে কলাটি ছিঁড়ে খেয়ে ফেলেন। এ সময় করা ভিডিও ইনস্টগ্রামে পোস্ট করেন তিনি। সেখানে কলাটি খেতে খেতে তিনি বলেন, ‘আমার শিল্পকর্ম দেখুন। মাউরিজিয়ো ক্যাটেলানের শিল্পকর্ম আমার কাছে দুর্দান্ত লেগেছে। এটা খুবই দুর্দান্ত এবং সুস্বাদু ছিলো।’

এ ঘটনায় বেশ খেপেছিলেন শিল্প কর্মের নিরাপত্তায় নিযুক্ত কর্মীরা। জানা যায় বেশ বাকবিতণ্ডাও হয় সে সময়। কিন্তু শেষ পর্যন্ত ডাটুনার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেননা শিল্প কর্মটির মালিকদের জন্য কলা পরিবর্তনের বিধি রেখেছিলেন শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলান। আর সে কারণেই কলার পরিবর্তে কলা দিয়েই মিটে যায় ঘটনা। গ্যালারির পরিচালক জানান, কলা প্রতিস্থাপনের ব্যবস্থা থাকায় শিল্পকর্মটির কোন ক্ষতি হয়নি।
অবশ্য এ ঘটনার পর কলাটির নিরাপত্তায় পুলিশ পাহারা বসানো হয়েছে। জানা গেছে কড়া নিরাপত্তার মধ্যে আছে ‘কমেডিয়ান’-এর এই বিশেষ কলা।
বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্প প্রদর্শনীর একটি আর্ট বাসেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯