শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরুড়া ১৪৪ ধারা জারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে

বরুড়া ১৪৪ ধারা জারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে

অনলাইন রিপোর্টর :: বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সভাস্থলের চেয়ার ভাঙচুর করা হয়। বরুড়া, কুমিল্লা, ৭ ডিসেম্বর।
বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সভাস্থলের চেয়ার ভাঙচুর করা হয়। বরুড়া, কুমিল্লা, ৭ ডিসেম্বর।

কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম একই স্থানে, একই সময়ে সম্মেলন ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে দুই পক্ষই ভিন্ন ভিন্ন স্থানে ‘ঝটিকা’ সম্মেলন করে। এতে দুই পক্ষই আংশিক কমিটি গঠন করে।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে আজ সকালে সাংসদের প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে একটি মোটরসাইকেল পুড়ে যায়। একই সঙ্গে অনেক চেয়ার ভাঙচুর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলা আওয়ামী লীগে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষে রয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমুল আলম চৌধুরী। অপর পক্ষে রয়েছেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এন এম মইনুল ইসলাম। দুই পক্ষই একই সময়ে বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন ডাকলে গত বৃহস্পতিবার রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকাল নয়টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুসারীরা ঈদগাহ মাঠে সাংসদের অনুষ্ঠানস্থলে গিয়ে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়, অনেকগুলো চেয়ার ভাঙচুর করা হয়। এমন পরিস্থিতিতে সকাল সাড়ে নয়টায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেন। পরে সাংসদ নাছিমুলের নেতৃত্বে বরুড়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে এক পক্ষের কমিটি গঠন করা হয়। আর বরুড়া মধ্যবাজার বাসস্ট্যান্ডে চেয়ারম্যান মইনুলের নেতৃত্বে আরেক পক্ষের সম্মেলন হয়।
জানতে চাইলে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, ‘একটি সম্মেলন করতে হলে সাধারণ সভা করতে হয়। কাউন্সিলর ঠিক করতে হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাতে হয়। কিন্তু এ ক্ষেত্রে কিছুই করা হয়নি। জেলার নেতৃবৃন্দও সম্মেলন সম্পর্কে জানেন না, আমরাও জানি না। কাউকে অতিথি না রেখে একতরফা সম্মেলনের ডাক দিয়েছেন সাংসদ। সম্পূর্ণ অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী ওই সম্মেলন প্রতিহত করার জন্য আমার অনুসারীরা পাল্টা সম্মেলন ঘোষণা করে কমিটি করেছে।’

সাংসদ নাছিমুল আলম চৌধুরী অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, ‘আমি সব ইউনিয়ন সম্মেলন করার পর উপজেলা সম্মেলনের ডাক দিয়েছি। ওরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন ধরিয়ে দেয়। প্যান্ডেলে আগুন দেয়। এই অন্যায়ের জন্য আওয়ামী লীগের মানুষের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। প্রশাসনের অনুরোধে আমরা সরে এসেছি। দলের সব নেতা–কর্মীরা আমার সঙ্গে আছে।
বরুড়ার ইউএনও মো. আনিসুল ইসলাম অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, দুই পক্ষ একই স্থানে একই সময়ে সম্মেলন ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯