শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বাসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেন।
বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। সব যাত্রী ও চালক নিরাপদে রয়েছেন।