মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা ঘুষের টাকাসহ আটক

সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা ঘুষের টাকাসহ আটক

অনলাইন রিপোর্টর :: ঘুষের এক লাখ টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় দুদক। এর আগে ২ সেপ্টেম্বর ঘুষের দুই লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছিল দুদক।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বলেন, লাইসেন্স যাচাই করে বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দিতে ঘুষ দাবি করেন সিভিল অ্যাভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকার। বিষয়টি জানতে পেরে দুদকের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে ফাঁদ পাতে।
তিনি জানান, রাশেদ সরকার ঘুষ নেয়ার সময় এক লাখ টাকাসহ উত্তরার একটি রেস্টুরেন্ট থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ‍দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে রমনা থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে দুদকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ মামলা দায়ের হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯