মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৪ কোটি টাকার সোনাসহ আটক ১, শাহজালাল বিমানবন্দরে

৪ কোটি টাকার সোনাসহ আটক ১, শাহজালাল বিমানবন্দরে

নিজস্ব প্রতিনিধি :: ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচার করে আনার অভিযোগে হিমেল খান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার পিঠব্যাগে ৭২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। কাস্টম হাউস বলছে, আটক স্বর্ণের ওজন আট কেজি ৪৫০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তলস্নাশির একপর্যায়ে রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী হিমেল খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। হিমেলকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার বিষয়ে প্রচলিত শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯