বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্টর :: ফারমার্স ব্যাংক থেকে জালিয়াতি করে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক বুধবার অভিযোগপত্রটি অনুমোদন দিয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধান বিচারপতি সিনহাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
দুদকের বিশেষ অনুতদন্ত বিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার কমিশন অভিযোগপত্রটি অনুমোদন দিয়েছে।