শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সাড়ে ৮ কেজি স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক

সাড়ে ৮ কেজি স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক

ঢাকা ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ হিমেল খান নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আজ মঙ্গলবার কাস্টমস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস হাউসের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ওই যাত্রী। তার আসন নম্বর ছিল ০৫এ। হিমেলকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস স্বর্ণেরবার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

স্বর্ণের সর্বমোট ওজন আট কেজি ৪৫০ গ্রাম যার বাজার মূল্য প্রায় চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, আটক যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯