বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন আগামী সপ্তাহে শুরু : তথ্যমন্ত্রী

অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন আগামী সপ্তাহে শুরু : তথ্যমন্ত্রী

বার্তা পরিবেশক :: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে।

সোমবার (০১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। আমাদের তথ্য মন্ত্রণালয়ে তিনহাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলাম, পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ একটি সভা করেছিলাম।

‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানিয়েছিলাম, যতদ্রুত সম্ভব অনলাইন পোর্টালগুলোর ব্যাপারে তদন্ত শেষ করে আমাদের কাছে জানানোর জন্য যাতে আমরা নিবন্ধনের কাজটি শুরু করতে পারি।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তারা ইতোমধ্যে কয়েকশ’ অনলাইনের তদন্ত শেষ করেছেন, সেগুলো আজ বা কালের মধ্যে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেওয়া শুরু করবো।’

তবে এই প্রক্রিয়া শেষ করতে কিছুদিন সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রায় তিন হাজার ৬০০ অনলাইনের তদন্ত শেষ করা তো সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে। যে কয়টি আমরা পাবো সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধন দেওয়া শুরু করবো।

‘নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর যেগুলো নিবন্ধিত হবে না সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ভবিষতেও অনলাইন পোর্টাল করার দ্বার উন্মুক্ত রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেজন্য আমরা পরবর্তীতে আবার দরখাস্ত আহ্বান করবো। কারণ, এখন যে অনলাইনগুলো আছে এখানেই শেষ হয়ে যেতে পারে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯