মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

‍বার্তা পরিবশেক :: কুমিল্লার মুরাদনগরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার যাত্রাপুর গ্রামের স্বপন দেবনাথের ছেলে পার্থ দেবনাথ (১৫) ও একই গ্রামের নরেন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণ দেবনাথ (১৭)। গত ১১ নভেম্বর রাতে উপজেলার যাত্রাপুর গ্রামের নাথ মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ওই শিক্ষার্থী তার দাদির সাথে গ্রামের নাথ মন্দিরে রাস লীলা অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান দেখার এক ফাঁকে ওই ছাত্রীকে পাশের বাড়ির পার্থ দেবনাথ ও স্বর্ণ দেবনাথ খেলার ছলে কৌশলে পার্থ দেবনাথদের অতিথি থাকার ঘরে নিয়ে গিয়ে প্রথমে পার্থ দেবনাথ ও পরে স্বর্ণ দেবনাথ ধর্ষণ করে। বিষয়টি কারও কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই ছাত্রীকে মন্দিরে দিয়ে আসে। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওই ছাত্রীবাড়ি ফিরে পরিবারের লোকজনের সাথে কথা বলা, সমবয়সীদেও সাথে খেলাধুলা বন্ধ করে দেয়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে জানতে চাইলে ওই ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করে।
মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় পার্থ দেবনাথ ও স্বর্ণ দেবনাথের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯