বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
শত বছরের রহস্যময় সিন্দুক ভেঙ্গে যা পাওয়া গেল!

শত বছরের রহস্যময় সিন্দুক ভেঙ্গে যা পাওয়া গেল!

বার্তা পরিবেশক, অনলাইন

ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে গচ্ছিত দুইটি সিন্দুক বহু বছর ধরে পড়ে ছিল। মরিচা পড়ে গিয়েছিল সিন্দুক দুইটির ভেতরে-বাইরে। সিন্দুক দুইটির মধ্যে একটি শুক্রবার (২৯ নভেম্বর) খোলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে অনেকক্ষণ চেষ্টার পর একটি সিন্দুকের চারটি তালা ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। অন্য সিন্দুকটি ভাঙার চেষ্টা চলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় বিধবা ভাতার ব্যবস্থা করেছিলেন। সেই নথি সিন্ধুক থেকে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সিন্দুকে ১৯১৯ সালের গঙ্গামণি দেবী সিলভার মেডেল, ড. এন মুখার্জী মেডেল, ১৯৮২ সালের চেক বই, সংস্কৃত কলেজের পুরনো কাগজপত্র, ৭টি চিঠির খাম, তিনটি মেডেল, ১৯৫৬ সালের মুক্তকেশী দেবী ফাউন্ডেশনের কাগজপত্র পাওয়া গেছে।

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান মণিশঙ্কর মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, ‘দুটি সিন্দুক পাওয়া গেছে। একটা খোলা হয়েছে। সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিদ্যাসাগারের আমলের কাগজপত্র পাওয়া গিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯