মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: বরিশালে বাজারে গত কয়েক মাস ধরে চলছে পেঁয়াজের সংকট। এ সংকট কাটাতে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করেছে সরকার। তবে এখনো পেঁয়াজের দাম ক্রেতাদের নাগালের বাইরে। বরিশাল জেলা শহর বাজারে পেঁয়াজের দাম এতটাই যে, একসঙ্গে এক কেজি পেঁয়াজ কেনার মতো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ শুক্রবার বরিশাল শহরে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এ সপ্তাহে ফের বেড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
বরিশাল জেলা শহরে বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে।
চরকাউয়া বাজারে পেঁয়াজ কিনতে আসা বাবুল, মিরাজ, রনি অনুসন্ধান ২৪ ফোরকে জানান, আগে অনেকেই একসঙ্গে ৫ কেজি পেঁয়াজও কিনতেন কিন্তু দাম বাড়ার পর এক কেজি পেঁয়াজও কিনতে পারছেন না। পেঁয়াজের দাম বাড়ায় এখন আধা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ১১৫ টাকায়।উপজেলা বাজারে প্রশাসনের মনিটরিংয়ের অভাবে আমরা এমন ভোগান্তির শিকার হচ্ছি।
বাজারটির পেঁয়াজ ব্যবসায়ী মিলন জানান, পেয়াজের মূল্য বৃদ্ধিতে আজ কয়েকদিন ধরে আধা কেজি করে পেঁয়াজ বিক্রি হয়। এক কেজি পেঁয়াজ বিক্রির কাস্টমার খুব কম। এতে আমাদের পেঁয়াজ কোনো কোনো দিন পচে যায়।
বরিশাল বাজারের কয়েকটি পেঁয়াজের বড় আড়ত ঘুরে দেখা যায়, কোনো দোকানে ২০ কেজি পেঁয়াজ আছে, আবার কোনো দোকানে ১০ কেজি পেঁয়াজ রয়েছে।
আবার ছোট ছোট কয়েকটি পেঁয়াজের দোকান ঘুরে দেখা যায়, তাদের দোকেনেও চার থেকে থেকে পাঁচ কেজি পেঁয়াজ রয়েছে।
পেঁয়াজ বিক্রেতারা কেন কম করে পেঁয়াজ রাখছেন এ বিষয়ে অন্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ বিক্রির জন্য গোডাউনে মজুদ করে রেখেছেন। সেখান থেকে অল্প অল্প করে দোকানে সাজিয়ে বিক্রি করেন, এতে তাদের ব্যবসাও ভালো হয়।
এমন অভিযোগের বিষয় জানতে চাইলে বরিশালে বাজারের কোনো ব্যবসায়ী স্বীকার করেননি। তারা জানান, বেশি দামেই তারা পেঁয়াজ কিনেন বলে বেশি দামে বিক্রি করছেন।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো:নুরুল ইসলাম অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, পেঁয়াজের বাজার মনিটরিং করে জেলা প্রসাশক। আমাদের ডাকলে পাশে থাকি। তবে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের সাথে কোন আলোচনা এমনকি থানায় ডেকে এনে সচেতন করা হয়েছে কিনি।তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে আমাদের কোন আলোচনা হয়নি। বর্তমানে বরিশাল পেঁয়াজের বাজারে প্রশাসনের নজরদারি বাহিরে