শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ত্রিশালে ১৭ বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৪

ত্রিশালে ১৭ বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৪

অনলাইন নিউজ :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে চার বিএনপির কর্মীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনের নামে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুয়ীদ খান বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলায় ত্রিশাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শামীম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহমেদ রনিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিন সরকারের নেতৃত্বে পৌর শহরে একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় ত্রিশাল থানা পুলিশ বিএনপির চার নেতাকর্মীকে আটক করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
ত্রিশাল থানা সেকেন্ড অফিসার এসআই মুয়ীদ খান জানান, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের প্রধান সড়কে আব্দুর রশিদ মার্কেট এলাকায় একটি মিছিল বের হয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এমন সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আটকৃতরা হলেন, সাইফুল ইসলাম, আ. করিম, মো. সেলিম ও আরিফুল ইসলাম পাপ্পু। তাদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯