সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্ষমা চাইলো বিশ্বব্যাপী বাসীর কাছে ফেসবুক কর্তৃপক্ষ

ক্ষমা চাইলো বিশ্বব্যাপী বাসীর কাছে ফেসবুক কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :: বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সর্বত্র তোলপাড়। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে কোনো পোস্ট কিংবা শেয়ার করা যাচ্ছিল না। বৃহস্পতিবার বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে এ সমস্যা সৃষ্টি হয়। তবে সন্ধ্যা থেকে এমন সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়।
২৪ ঘণ্টা পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা বিশ্বব্যাপী এর ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফেসবুকের সেবায় বিঘ্ন ঘটেছিল। এখন তা ঠিক করা হয়েছে। অনাকাঙ্খিত এ অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং প্রত্যেকের ধৈর্যের প্রশংসা করি।
ফেসবুক জানায়, মূলত সার্ভার কনফিগারেশনে পরিবর্তনের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছিল।

ইতিমধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। তবুও কোনো কোনো অঞ্চলে ত্রুটি দেখা যেতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ নতুন কনফিগারেশনে পুরো সিস্টেম ধীরে ধীরে স্বাভাবিক হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯