বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
সাতক্ষীরা স্ত্রীকে হত্যার পরে জিডি করেও রক্ষা পায়নি শহীদুল

সাতক্ষীরা স্ত্রীকে হত্যার পরে জিডি করেও রক্ষা পায়নি শহীদুল

নিজস্ব প্রতিনিধি :: দ্বিতীয় স্ত্রী মারুফা বেগমকে (৩৫) হত্যা করে টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্বামী শহীদুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দিতে থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করেও রক্ষা পায়নি শহীদুল।
বুধবার বেলা ১১টার দিকে সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর বিষয়টি আঁচ করতে পেরে তারা শহীদুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেন।

পুলিশ এসে শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি অকপটে স্বীকার করেন। তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মারুফা বেগমের মরদেহ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে ঘটে এ ঘটনা। তারা ওই গ্রামের বাসিন্দা।

পুলিশের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম জানায়, ১৭ নভেম্বর শ্বাসরোধ করে মারুফাকে হত্যা করেন তিনি। এরপর পুকুরের মধ্য দিয়ে মরদেহ টেনে নিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন। পরে মারুফা নিখোঁজ হয়েছে মর্মে থানায় জিডি করেছিলেন ১৯ নভেম্বর।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯