বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে এসএ পরিবহনের পার্সেল সহকারীকে ১ বছরের কারাদণ্ড প্রদান।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে এসএ পরিবহনের পার্সেল সহকারীকে ১ বছরের কারাদণ্ড প্রদান।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডস্থ এসএ পরিবহন নামাক বেসরকারি কুরিয়ার সার্ভিসের অফিসে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এ. এফ. এম. শামীম। এসময় অভিযান চালিয়ে ১১ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর আনুমানিক পরিমাণ ১১ লক্ষ মিটার যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। এসময় অবৈধ কারেন্ট জাল এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল সহকারীর মোঃ বেল্লাল হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাকে জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এফ. এম. শামীম পরিচালিত মেবাইল কোর্ট আদালতের মাধ্যমে। মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারার ৫(২) (খ) ধারা অনুযায়ী অবৈধ কারেন্ট জাল পরিবহন করার অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে রসুলপুরে নির্দিষ্ট স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউসন অফিসার হিসেবে উপস্থিতি ছিলেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯