মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
উজিরপুর স্কুলছাত্রীর গলায় কাঁচি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ

উজিরপুর স্কুলছাত্রীর গলায় কাঁচি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক :: বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলায় কাঁচি ঠেকিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের উজিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হারুন তালুকদার (৬০)। তিনি উজিরপুর উপজেলার দক্ষিণ কালিহাতা গ্রামের বাসিন্দা। ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা হারুন তালুকদারের বিরুদ্ধে গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার এক শিক্ষকের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১৪) । গত রোববার বেলা আড়াইটার দিকে ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে দক্ষিণ কালিহাতা মিয়া বাড়ির কাছে পৌঁছালে হারুন তালুকদার তার গলায় কাঁচি ঠেকিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি বলে দেয় ওই ছাত্রী। এই সময় মানসম্মানের কথা ভেবে তার পরিবার বিষয়টি গোপন রাখে। পর স্বজনেরা বিষয়টি জানতে পারলে এই ঘটনায় মামলা করা হয়।

এই বিষয়ে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি হারুন তালুকদারকে গ্রেপ্তার করেছে। তাঁকে আজ বৃহস্পতিবার বরিশাল আদালতে হাজির করা হয়। একই দিন ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯