শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নলছিটিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর

নলছিটিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর

:: ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ২৩ নভেম্বর, শনিবার রাতে উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ৪টি ভাস্কর্য ভেঙে পাশের একটি খালে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৭ সালে স্থানীয় মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহ করে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ভাস্কর্য রয়েছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্যগুলোতে ভাঙচুর চালায়। পরে ভেঙে ফেলা ভাস্কর্যগুলো তারা পাশের একটি খালে ফেলে দিয়ে যায়।

 

এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ খাল থেকে ভাস্কর্যগুলো উদ্ধার করেছে। প্রতিটি ভাস্কর্যেই ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯