মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
যশোর মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের লাথিতে বাবা নিহত

যশোর মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের লাথিতে বাবা নিহত

যশোর প্রতিনিধি :: মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের লাথিতে আবদুর রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর নতুন উপশহরের সারথী মিল এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ হোসেন আলী (৩৩) নামে অভিযুক্ত বখাটেকে হেফাজতে নিয়েছে।

আবদুর রাজ্জাকের পরিবারের একজন সদস্য জানান, এক বছর আগে আবদুর রাজ্জাকের কিশোরী (২০) মেয়ের সঙ্গে মালয়েশিয়া প্রবাসী এক ছেলের মুঠোফোনে বিয়ে হয়। বিয়ের পরও কিশোরী বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন; কিন্তু পাশের বাসার হোসেন আলী প্রায়ই কিশোরীটিকে উত্ত্যক্ত করত। হোসেন আলী কিশোরীর কিছু ছবি ও অন্য কারও সঙ্গে তার ফোনালাপ রেকর্ড করে। এরপর সে অন্য একজনকে দিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে হোসেন আলী সেই ফোনালাপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানান। এ নিয়ে গত কয়েক দিন ধরে কিশোরীর বাবা আবদুর রাজ্জাকের সঙ্গে হোসেন আলীর দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিয়ে ফের ঝগড়া বাধলে হোসেন আলীকে চড় মারেন আবদুর রাজ্জাক। এ সময় আবদুর রাজ্জাকের বুকে লাথি মারে হোসেন আলী। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক কাজল মলিস্নক বলেন, হাসপাতালে আনার আগেই আবদুর রাজ্জাকের মৃতু্য হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মোবাইল ফোনে মেয়েটির ছবি তোলা নিয়ে বিরোধের কারণে আবদুর রাজ্জাকের বুকে লাথি বা ঘুষি মারে হোসেন আলী। এতে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত হোসেন আলী বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আবদুর রাজ্জাকের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯