বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ঝালকাঠি ৭ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

ঝালকাঠি ৭ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি থানায় ডাকাতি মামলার এক পলাতক আসামিকে ৭ (সাত) বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মো. ইউসুফ শিকদার ওরফে ইউসুফ মেকার (৫০) নামের ওই আসামিকে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেন নলছিটি থানার এএসআই মো. জসিম উদ্দিন।

আজ শনিবার দুপুরে তাকে নলছিটি থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। ইউসুফ শিকদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল কাদের শিকদারের ছেলে।
এএসআই মো. জসিম উদ্দিন জানান, ইউসুফ মেকার নলছিটি থানায় দায়েরকৃত ডাকাতি মামলার (জিআর-৪০/১২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯