মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চলমান ২৯ হাজার শিশু হত্যা সিরিয়া যুদ্ধে

চলমান ২৯ হাজার শিশু হত্যা সিরিয়া যুদ্ধে

অনলাইন ডেস্ক :: সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত ২৯ হাজারেরও বেশি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যার শিকার হওয়া ৮৫ ভাগ শিশুই সরকারি বাহিনী ও তাদের মিত্র বাহিনীর হাতে নিহত হয়েছে।

সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউমান রাইট নামক মানবাধিকার সংগঠন গত বুধবার আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরা, আরব নিউজ’র।

হামলার নির্মম নিশানায় পরিণত হয় নিষ্পাপ শিশুরা। হামলা থেকে বাদ যায়নি স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রর বন্দিশালাও। ক্ষমতার এ দ্বন্দ্বে বাদ যায়নি কোন স্থাপনার ধ্বংস। বাদ যায়নি নিষ্পাপ প্রাণ।
এ বিশাল সংখ্যাক শিশু হত্যার জন্য সিরিয়ান সরকার ও তাদের মিত্র বাহিনী বিভিন্ন স্কুলে ১ হাজার ১ শত ৪২টি হামলা চালায়।

ঐ প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান বাহিনীর হাতে ২২,৭৫৩ জন শিশু প্রাণ হারায় যাদের মধ্যে ১৮৬ জনকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়। ৪০৪ জন শিশুকে ক্লাস্টর বোমা ব্যবহার করে হত্যা করা হয়। চিকিৎসা ও খাদ্যের অভাবে ৩০৫ জন শিশু মারা যায়।

দেশটিতে ২০১৫ সালে রাশিয়ার বাহিনীর হামলায় ১,৯২৮ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়। এ সময় তারা বিভিন্ন স্কুলকে লক্ষ্য করে ২০১টি হামলা চালিয়েছে। হামলা থেকে বাঁচতে প্রায় ১০ হাজার শিশু তাদের শিক্ষালয় ছেড়ে পালাতে বাধ্য হয়।

 

একই বছর সিরিয়ান বিদ্রোহি বাহিনীর হাতে ২১৪ শিশু নিহত এবং আটক হয় ৭২২ শিশু। ২০১৩ সাল থেকে আইএসআই’র হামলায় ৯৫৬ শিশু প্রাণ হারায় এবং আটক হয় ৩২৬ শিশু। তারাও শিক্ষালয় লক্ষ্য করে ২৫টি হামলা চালিয়েছে। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের রক্ষায় আহবান জানিয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯