বুধবার, ২২ Jul ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে পিএসসি আহত পরীক্ষার্থী ঢাকায় মৃত্যু

বরিশালে পিএসসি আহত পরীক্ষার্থী ঢাকায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অটোরিকশা চাপায় আহত পিএসসি পরীক্ষার্থী তাসমিয়া আক্তার বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে বুধবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয় তাসমিয়া। ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাসমিয়া বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের শহীদুল ইসলাম চৌকিদারের মেয়ে। সে কাজীরচর নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দিচ্ছিল।

নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম জানান, তাসমিয়া নয়াকান্দি গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশুনা করত। বুধবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবারই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯