মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির

টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির

বার্তা পরিবেশক :: টাঙ্গাইল শহরের কয়েকটি এলাকায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনার মধ্যে বুধবার রাতে এ আদেশ জারি করে স্থানীয় প্রশাসন। রাত ৮টায় এ ব্যাপারে শহরে মাইকিং করা হয়। টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালন কর্মসূচিকে কেন্দ্র করে তাদের বিরোধী পক্ষ ক্ষিপ্ত হয়। ফলে পুরো টাঙ্গাইল উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ।

পাল্টাপাল্টি এই কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে- এমন আশঙ্কা থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং আশেপাশের এলাকায় আজ ভোর পাঁচটা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
২০০৩ সালের ২১শে নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম-সম্পাদক বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে। বাপ্পী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ এখন শেষ পর্যায়ে রয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ‘শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদ’র ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ কবর জিয়ারত, বাপ্পী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোক শোভাযাত্রা এবং শুক্রবার বিকালে শহীদ মিনারে আলোচনা সভা। কিন্তু আওয়ামী লীগের খান পরিবারের বিরোধীপক্ষও শহরে সভা-সমাবেশের পাল্টা কর্মসূচি দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯