মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ।।গোয়ন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযানে ৫ মন জাটকা জব্দ করেছে বরিশাল কোস্টগার্ড দক্ষিণ জোন।
তথ্যমতে, কোস্টগার্ড গোয়েন্দা ( এফআইএস) ‘র দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১ টার দিকে অভিযান শুরু হয়।
অভিযান চলে বুধবার ভোর ৬ টা পর্যন্ত। এসময়ে লাহার হাট সংলগ্ন শ্রীপুর কালাবদর নদীতে বিভিন্ন ট্রলার থেকে ৫ মন জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকাগুলো আজ সকালে জেলা মৎস্য কর্মকর্তা ( ইলিশ) বিমল চন্দ্র দাস’র উপস্থিতে মসজিদ মাদ্রাসা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।