শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বান্দরবানে বন্য হাতি হত্যা বৈদ্যুতিক ফাঁদ পেতে, বনবিভাগের মামলা

বান্দরবানে বন্য হাতি হত্যা বৈদ্যুতিক ফাঁদ পেতে, বনবিভাগের মামলা

নিজস্ব প্রতিনিধি :: বান্দরবানে লামায় বৈদ্যুতিক ফাঁদ পেতে একটি বন্য হাতিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন বাদী হয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৬ (১) ধারায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

বনবিভাগ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১৬ নভেম্বর) জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব চাককাটা এলাকায় ঝিরিতে একটি বুনো হাতির মৃতদেহ পাওয়া গেছে। হাতিটির বয়স বড় জোর আড়ায় থেকে তিন বছর হবে। হাতিটির মৃতদেহ দেখতে বন বিভাগের লামা সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত বন্য হাতিটির দেহের বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) বনবিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা এবং অসীম মল্লিকের নেতৃত্বে আরেকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়না তদন্ত রিপোর্টে বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির বাচ্চাটির মারা গেছে বলে প্রাথমিকভাবে তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

মামলার বাদী লামা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, ময়না তদন্ত রিপোর্টে বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির বাচ্চাটি মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রমাণিত হওয়ায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৬ (১) ধারায় কৃষক আবদুল্লাহ’সহ হত্যাকারীদের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার পিওআর মামলা নম্বর-৯।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. কায়চার বলেন, বন্য প্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। বৈদ্যুতিক ফাঁদ পেতে ফাঁসিয়াখালী ইউনিয়নে একটি হাতির বাচ্চা হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় দোষীর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯