সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: পুরুষদের পক্ষে নানা ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন
বিশ্বের অনেক দেশে কিছু বেসরকারি সংগঠন ১৯শে নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালন করে।
বাংলাদেশে এই উপলক্ষে আজ ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
ঢাকায় মানববন্ধনের পাশাপাশি নারায়ণগঞ্জেও কর্মসূচি পালন করেছে এই সংগঠনটি, যাদের দাবি ‘বাংলাদেশে পুরুষরাই বেশি নির্যাতিত হয়।
আর সে কারণে তারা মনে করেন ‘পুরুষ নির্যাতন’ প্রতিরোধে আইনি সুরক্ষা থাকা দরকার।
সংগঠনের সভাপতি শেখ খায়রুল আলমা অনুসন্ধান ২৪কে বলছেন, তারা মৌখিক ভিত্তিতে জরিপ করেছেন ঢাকা ও ঢাকার বাইরে।
“আমাদের কাছে প্রতীয়মান হয়েছে আশি ভাগ পুরুষই নানা ভাবে নির্যাতনের শিকার। বিশেষ করে মানসিক নির্যাতনের শিকার হয়েও তারা তা বলতে পারেননা। এছাড়া মামলা বা প্রতারণা শিকার তো অনেকেই হচ্ছেন”।