শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই স্বামীর টানাটানি, এক স্ত্রীকে নিয়ে

দুই স্বামীর টানাটানি, এক স্ত্রীকে নিয়ে

মনিকগঞ্জ প্রতিনিধি :: মনিকগঞ্জ এক নারী বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন প্রায় ১৫ বছর। এরপর পরকিয়ায় জড়িয়ে প্রথমজনকে তালাক দিয়ে বিয়ে করেন পরকীয়া প্রেমিককে। কিন্তু এখানেও তিনি দীর্ঘদিন সংসার করেন নি। তবে এবার দ্বিতীয় স্বামীকে তালাক না দিয়েই আবার সংসার করতে ফিরে গেছেন প্রথম স্বামীর কাছে।
মানিকগঞ্জের সাঁটুরিয়া থানায় কাণ্ডটি ঘটিয়েছেন নীলুফা ইয়াসমিন নামের এই নারী। তার প্রথম স্বামীর নাম মফিজুল ইসলাম, দ্বিতীয় স্বামীর নাম শহিদুল ইসলাম। এ বিষয়ে নিলুফারের দ্বিতীয় স্বামী মো: শহিদুল ইসলাম জানান, আমার বিয়ে করা স্ত্রী আমাকে তালাক না দিয়েই আমার নামে মিথ্যা মামলা দিয়ে অন্য পুরুষের ঘর করছে।
জানা যায়, পরকীয়া সম্পর্কের কারণে গত বছরের ১৭ই মার্চ তারিখে নিলুফা ইয়াসমীন প্রথম স্বামী মফিজুল ইসলামকে তালাক দিয়ে ওই বছরের ১১ জুলাই শহিদুল ইসলামকে কাজী অফিসে রেজিস্টার করে বিয়ে করেন। দীর্ঘ এক বছর দ্বিতীয় স্বামী শহিদুলের ঘর সংসার করার পর একপর্যায়ে তাকে (শহিদুলকে) তালাক না দিয়ে পুনরায় প্রথম স্বামী মফিজুল ইসলামের ঘর সংসার করছে বলে অভিযোগ ওঠে। বর্তমানে অভিযুক্ত নারী নিলুফা ইয়াসমীন তার প্রথম স্বামীর সাথে সংসার করছেন।

মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জাহিদুর রহমান তালুকদার বাবু জানান, ইসলামী শরিয়াহ এবং দেশীয় মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একসাথে একজন নারীর একাধিক স্বামী অনুমোদন করে না। প্রথম স্বামী মফিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯