বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
১৮ রুটে বাস চলাচল বন্ধ

১৮ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক :: নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে যশোরের পরিবহন শ্রমিকরা রোববার দুপুর থেকে হঠাৎ যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এর ফলে যশোর থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু বলেন, বিনা অপরাধে ফাঁসির দড়ি গলায় নিয়ে রাস্তায় নামতে নারাজ শ্রমিকরা। তাই স্বেচ্ছায় যান চলাচল বন্ধ রেখেছে তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন বলেন, শ্রমিকরা কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে না। অথচ অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন প্রণীত সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। তাদের জন্য এমন আইন করা হয়েছে, যা সন্ত্রাসীদের জন্য প্রযোজ্য। শুধু তাই নয়, এ আইনের অনেক ধারার ব্যাপারেই শ্রমিকদের আপত্তি রয়েছে, যা সংশোধন জরুরি। এ ব্যাপারে শুরু থেকেই শ্রমিকরা আপত্তি জানিয়ে আসছে।

তিনি বলেন, তবে সরকার সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যাওয়ার জন্য তারা বাস টার্মিনালে এসে আটকে পড়েছেন।

যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা নয়ন হোসেন জানান, অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্দেশে রোববার দুপুরে তারা যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন। আগের দিনই বাসের টিকিট কাটেন। তবে টার্মিনালে পৌঁছে জানতে পারেন বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯