শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরগুনার আমতলীতে ১৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বরগুনার আমতলীতে ১৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার আমতলী পৌরশহরে র‌্যাব-৮ (পটুয়াখালী) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলীর চিহ্নিত মাদক কারবারি ১৪টি মাদক মামলার পলাতক আসামি মো. কাওছারকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৫টার দিকে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোয়েব আহমেদ খানের নেতৃত্বে আমতলী পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন মো. আজাহার উদ্দিন ডিলারের ছেলে কাওসারকে নিজ বাসা থেকে আটক করে। এ সময় তার বসতঘর তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত কাওছার একজন পেশাদার মাদক কারবারি। মাদক ক্রয়-বিক্রয় তার নেশা ও পেশা। তিনি এতদিন সুকৌশলে আইন শৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বরগুনা জেলার আমতলীসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা জিজ্ঞাষাবাদ শেষে রবিবার দুপুরে আটক কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের করেছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি কাওসারকে আটক করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, আটককৃত কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯